সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে রাজবাড়ীতে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী সমাবেশ –
- Update Time : ০৫:৫৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজবাড়ী প্রধান সড়কের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদের সহযোগি সংগঠন “সামাজিক প্রতিরোধ কমিটি”র উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহার ও সাধারণ সম্পাদক পূর্নিমা দত্ত, সিপিবি রাজবাড়ী জেলা শাখার সম্পাদক এ্যাডঃ বাবন চক্রবর্তী, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, শাহাদাৎ হোসেন, এ্যাডঃ রেহেনাজ পারভীন সালমা, কল্যানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমানআরা, বরাট ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা প্রামাণিকসহ অন্যান্যরা। উপস্থাপনায় ছিলেন, সাংবাদিক নেহাল আহম্মেদ।
সমাবেশে বক্তারা বলেন, দুর্গা পূজার সময় দেশের বিভিন্ন স্থানে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়ী লুটপাট ও পুড়িয়ে দেয়া হয়। আমরা এখনো ঘটনায় পেছনের উস্কানিদাতাদের গ্রেফতার করতে দেখিনি। দেশে ঘটে যাওয়া এসব সাম্প্রদায়িক হামলার সাথে জরিতদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































