যানবাহণের অতিরিক্ত চাপে দৌলতদিয়ায় যানজট –
- Update Time : ১১:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ৬১ Time View
সিনান আহমেদ, রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মার পানি কমার ফলে তীব্র স্রোত এবং রো রো ফেরী না থাকার জন্য দক্ষীণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তে সৃষ্টি হয়েছিল যানজটের। মাওয়া বাংলাবাজার নৌপথের এই চলাচল বন্ধ হওয়ায় এই নৌপথে যানবাহনের চাপ বেড়েছেলি কয়েকগুণ। সেখানে গত (২৭অক্টোবর) মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নং ফেরি ঘাটে শাহ আমানত নামের একটি রো রো ফেরি উল্টে যাওয়ায় পাটুরিয়া ফেরিঘাটের ৫ নং ঘাটটি একেবারেই অকেজো হয়ে পড়ে। যার প্রভাব পড়ে দৌলতদিয়া প্রান্তেও।
আজ (২৯ শে অক্টোবর) শুক্রবার রাত সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দোলোদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ৪কিলোমিটার অংশজুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। এছাড়াও প্রায় আড়াই কিলোমিটার অংশজুড়ে যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। দৌলতদিয়া থেকে সাড়ে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় সাড়ে ৪ কিলোমিটার অংশজুড়েও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। মূলত ঢাকা-খুলনা মহাসড়ক থেকে যানবাহনের চাপ কমানোর জন্য এই আঞ্চলিক মহাসড়কে গাড়িগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
পটুয়াখালী থেকে ঢাকা গামীয়াত্রী মায়া বলেন, “এই যানজট খুবই অসহ্যকর। কবে যে এই জট থেকে মুক্তিপাবে এই অঞ্চলের মানুষ!” সাতক্ষীরা থেকে আগত সোয়াইব মোল্লা বলেম,” বিকালে সাতক্ষীরা থেকে রওনা দিয়ে ভেবেছিলাম ঘাট খালি পাবো।কিন্তু তাও দেখছি যানজটো আটকে থাকতো হচ্ছে।” কাভার্ড চালক সমির জানান,”কখন বা কবে যে ফেরীতো উঠতে পারব জানা নাই। আর এইভাবে দীর্ঘসময় যানজটো আটকে আমাদের আর্থিক ক্ষতিরও কারণ।
ট্রাক চালক আক্তার জানান, “আমরা কখন আমাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারব জানি না। আর এভাবে এইখানে আটকে থাকা আমাদের জন্যও খুব কষ্টলর হয়ে পড়ছে।”
বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো: শিহাব উদ্দিন বলেন, এই নৌরুটে বাড়তি চাপ সামাল দিতে হচ্ছে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। ১৫ টি ফেরি চলাচল করছে। এছাড়া আপনার। তো জানেনই একটি দূর্ঘটনা ঘটে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































