পাটুরিয়ায় ফেরি ডুবি : চলছে তৃতীয় দিনের উদ্ধার কাজ, ট্রাক উদ্ধার –
- Update Time : ১১:০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ৭৯ Time View
সিনান আহমেদ, রাজবাড়ী বার্তা ডট কম :
শুভ মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরীঘাট এলাকায় রো রো ফেরি আমানত শাহর উদ্ধার অভিযানের তৃতীয় দিনের ৩য় ট্রাক উদ্ধারের কাজ চলছে।
শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান এই তথ্য নিশ্চিত করেছেন। মো. শাজাহান জানান, আজ সকাল ৮টা থেকে এ উদ্ধার অভিযান শুরু হয়।
আজ প্রথমেই বেলা ১১ টাই একটি এবং বেলা আড়াইটাই আরেকটি ট্রাক উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তৃতীয় গাড়িটি উদ্ধারের তৎপরতা চলছে।
তিনি জানান, এর আগে উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে (২৮ অক্টোবর) ৫ টি যানবাহন উদ্ধার করা হয়েছে। এর আগে প্রথমদিনে একটি মোটরসাইকেল ও চার ট্রাক উদ্ধার করা হয়। এখন অবধি ১৪ যানবাহনের মধ্যে সর্বমোট ১১ টি ট্রাক ও এক মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে, রুস্তম নামক একটি উদ্ধারকারী জাহাজ মাওয়া থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তবে, রুস্তম আগামীকাল থেকে কাজ শুরু করবে বলে জানা যায়। তৃতীয় ট্রাক উদ্ধারের পর তৃতীয় দিনের মত উৎদ্ধার তৎপরতা সমাপ্ত ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে শাহ আমানত নামের ফেরিটি উল্টে যায়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































