পদ্মায় ফেরিসহ ডুবে যাওয়া ৯টি ট্রাক উদ্ধার –
- Update Time : ১১:০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ৭৩ Time View
সিনান আহমেদ শুভ, রাজবাড়ী বার্তা ডট কম :
মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত নামের রো রো ফেরি উল্টে যাওয়ার ঘটনায় ডুবে যাওয়া একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা ১টা পর্যন্ত পদ্মার তলদেশ থেকে ৯টি ট্রাকটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ হামজা দুপুরে ডুবে যাওয়া একটি ট্রাক উদ্ধার করেছে। এর আগে সকালে আরো একটি ট্রাক উদ্ধার করা হয়। এছাড়া ৪ টি ট্রাক নদীর তীর ঘেষে ভেসে থাকতে দেখা যায়। সেসব পাড়ে নিয়ে আসার চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও কোস্ট কার্ড।
উল্লেখ্য, সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে শাহ আমানত নামের ফেরিটি উল্টে যায়। এ ঘটনায় বেশ কিছু গাড়ি ডুবে গেছে। এখন পর্যন্ত ডুবে যাওয়া ১১টি গাড়ি শনাক্ত হয়েছে। এরমধ্েয ৯টি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উল্টে যাওয়া ফেরি ও ডুবে যাওয়া গাড়িগুলো উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং কি কেন স্বজন কারে নিখোজের দাবিও করেন নি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































