রাজবাড়ী জেলা কারাগারের সামনে থেকে হেরোইনসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার –
- Update Time : ১১:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা কারাগারের সামনে থেকে র্যাব-৮ সদস্যরা হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সারুটিয়া গ্রামের মৃত রশিদ মল্লিকের ছেলে মোঃ জসিম মল্লিক(২৪) এবং মোঃ আলতাফ মল্লিকের ছেলে মোঃ মাসুদ মল্লিক (২৫) এবং রাজশাহী জেলার গোদাগাড়ীর পাকড়ী ইউনিয়নের জয়রামপুর গ্রামের মৃত আকবর আলীর মেয়ে মোছঃ সখিনা আক্তার ওরয়ে সুন্দরী (২০)।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প সূত্রে জানাগেছে, শুক্রবার বিকালে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তিতে র্যাব সদস্যরা জেলা শহরের চর লক্ষীপুর গ্রামের রাজবাড়ী জেলা কারাগারের সামনে বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩ টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ৪ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































