নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় ইলিশ ধরার দায়ে রাজবাড়ীতে ১০ জেলের কারাদন্ড –
- Update Time : ০৫:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু এ বিধিনিষেধ উপেক্ষা করে পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে কারাদন্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গত ২৪ ঘন্টায় সদর উপজেলা ও কালুখালী পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে ১০ জেলেকে জাল সহ আটক করে মৎস্য রক্ষা ও সংরক্ষন টাস্কফোর্স টিম। এসময় তাদের কাছ থেকে পাওয়া ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩ কেজি ইলিশ জব্দ করা হয়।
সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মৎস্য সংরক্ষন আইনে দন্ডবিধি ১৮৬০ এর (১৬৮) ও (১৮৮) ধারায় ১০ জেলের ৯ জনকে ৫, ৭ ও ৯ দিন করে কারাদন্ড ও ১ জনকে কারেন্ট জাল পরিবহনের দায়ে ২ শত টাকা জরিমানা করা হয়। এসময় তাদের কাছ থেকে পাওয়া ১৩ কেজি ইলিশ মাছ এতিম খানা ও মাদ্রাসায় বন্টন করা হয় ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুরে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারাদন্ড প্রদান করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আকাশ কুমার কুন্ড ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলির ধরার অপরাধে তাদের এ কারাদন্ড প্রদান করা হয়।এসময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, আনসার ব্যাটালিয়নের সদস্য সহ অন্যারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































