গোয়ালন্দে মুক্তিযোদ্ধাদের ঘরের লটারির মাধ্যমে নির্বাচিত হল ঠিকাদার –
- Update Time : ০৪:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ৬২ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দে মুক্তিযোদ্ধাদের ঘর তৈরীতে লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছে ঠিকাদার। এ উপজেলায় ১০ টি নতুন ঘর তৈরী করে দেওয়া হবে ১০ জন মুক্তিযোদ্ধাকে। প্রতিটি ঘর তৈরীতে খরচ ধরা হয়েছে ১৩ লক্ষ টাকা। মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রনালয়ের অধিনে ঘর নির্মান প্রকল্পের সভাপতি গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুনের উপস্থিতিতে মঙ্গলবার সকালে ঠিকাদার নির্বাচনের লটারি অনুষ্ঠিত হয়।
এতে ১৩১ টি আবেদন পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে। এর মধ্যে লাইসেন্স নবায়ন না থাকায় ৬ টি আবেদন বাতিল করা হয়। বাকি ১২৫টি আবেদনে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা লটারিতে অংশ গ্রহন করে। লটারিতে একজন প্রথম হন। আবেদন বেশি পরার কারনে শুকনা শুপারির মাধ্যমে নম্বর যুক্ত করে লোহার বক্সে সুপারি রেখে ঘুরিয়ে নির্বাচন করা হয় ঠিকাদর। এতে ১ম হন ফরিদপুরের ওয়াসিফ কনস্ট্রাকশন, ২য় নির্বাচিত হন মেসার্স লালন ট্রেডার্স ও ৩য় হন মেসার্স রেনেসাঁ বহুমুখী ট্রেডার্স। অনুষ্ঠানে আবেদনকারী ঠিকাদার প্রতিষ্ঠানে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১ম জন কোন কারনে বাতিল বলে গন্য হলে বা কাজ করতে অনিহা প্রকাশ করলে আরো দুটি লটারির মাধ্যমে ২য় ও ৩য় নির্ধারন করে রাখা হয়। ১০টি ঘর নির্মানে খরচ ধরা হয়েছে ১ কোটি ৩৪ লক্ষ টাকা। লটারি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন। গোয়ালন্দ উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ বজলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও এ প্রকল্পের সদস্য সচিব মোঃ আবু সাইদ মন্ডল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































