রাজবাড়ীতে ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত –
- Update Time : ০৫:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ৮৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সদর উপজেলার ৩০ টি মাধ্যমকি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের অায়োজনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এতে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ অাসনের এমপি কাজী কেরামত অালী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, জেলা অাওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত অালী সোহরাব প্রমূখ।
প্রতিযোগীতায় বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়ন ও জুনিয়র প্রতিযোগীসহ ১০ জন শিক্ষার্থী ও কুইজ প্রতিযোগীতায় মুলঘর উচ্চ বিদ্যালয়, সুরাজ মোহেনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ ও বরাট ভাকলা স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়।
পড়ে অতিথিরা বিজয়ীদের পুরস্কৃত করেন।
এ সময় প্রধান অতিথি কাজী কেরামত অালী বলেন, বাংলা, ইংরেজীসহ অন্যান্য বিষয়ে অনেকে পড়াশুনা করে চাকুরী পায় না। সাধারনত একাউন্টিং ও কমার্সের শিক্ষার্থীরা চাকুরী পায়। এই বিজ্ঞানের যুগে শিক্ষার্থীদের কেন যেন অাগ্রহ নাই। অার বিজ্ঞানের শিক্ষার্থী বলতেই অামরা ভাল শিক্ষার্থী মনে করি। অাজ অামাদের দেশ এগিয়ে যাচ্ছে। তবে অামরা যদি বিজ্ঞানে অনেক এগিয়ে থাকতাম, তাহলে সবার অাগে অামরাই করোনা ভাইরাসের টিকা উৎপাদন করতাম। তাই শিক্ষক শিক্ষার্থীদের বিজ্ঞানের দিকে নজর দিতে হবে। এবং পড়াশুনার মান উন্নয়ন করে দেশের জন্য ভূমিকা রাখতে হবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































