রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন `জেলার সেরা’ –
- Update Time : ০৯:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যান সভা রবিবার সকালে পুলিশ লাইনের ড্রিলসেডে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মইন উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহাসহ জেলা সকল থানার অফিসার ইনচার্জরা।
সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুলিশ পরিদর্শক ও রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনকে পুরস্কৃত করা হয়। এছাড়া জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে পুরস্কার পান রাজবাড়ী থানার এসআই মো: মেজবা উদ্দিন শেখ।
জানাগেছে, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন এ থানায় ৩ মাস হলো যোগদান করেছেন। এরই মাঝে জুলাই, আগষ্ট এবং সেপ্টেম্বর টানা তিন মাস তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কার পেয়েছেন এবং তার সময়ে থানায় আসা ওয়ারেণ্ট নিস্পত্তির হারও অধিক বৃদ্ধি পেয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































