পদ্মায় জেলের জালে ২৫ কেজির বাঘাইর মাছ আটক –
- Update Time : ০৩:১২:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের একটি বিশাল বাগাইড় মাছ ধরা পড়েছে। রবিবার সকাল ৮ টার দিকে নদীর মানিকগঞ্জের বাল্লা এলাকা হতে জেলে রঞ্জিত হালদার মাছটি ধরেন।
জানা গেছে, মাছটি বিক্রির জন্য জেলে রন্জিত দৌলতদিয়া ঘাটের মাছ ব্যাবসায়ী সম্রাট শাহজাহানের সাথে যোগাযোগ করেন। খবর পেয়ে সম্রাট জেলে নৌকায় গিয়ে মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৭,৫০০ টাকায় কিনে আনেন। জেলে রঞ্জিত হালদার জানান , প্রতিদিনের মতো তারা শনিবার সারারাত পদ্মায় জাল ফেলে মাছ ধরার চেষ্টা করেন।কিন্তু সারারাত কোন মাছের দেখা মেলেনি। শেষে রবিবার সকাল ৮ টার দিকে বাগাইড় মাছটি ধরা পড়ে। বিক্রিও করেছি ভালো দামে।এতে আমরা খুব খুশি।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, পদ্মার বড় মাছের চাহিদা অনেক। মাছটি ১১’শ টাকা কেজি দরে কিনে এনেছি।কিছু লাভে বিক্রির জন্য ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখে পরিচিত জনদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































