আগ্নেয়াস্ত্র দিয়ে চাচাকে ফাঁসাতে গিয়ে পাংশা পুলিশের জালে ধরা দুই ব্যক্তি –
- Update Time : ০৯:২২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দেড় বছর ধরে প্রতিবেশির সাথে চলছিলো মামলা। আর ওই মামলার রেশ ধরে সৃষ্ট বিরোধকে সামনে রেখে চাচাতো চাচার বাড়ীর রান্না ঘরে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র রেখে সুকৌশলে সংবাদ দেয়া হয় পুলিশকে। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে থলের বিড়াল। তারা অস্ত্রের মূল মালিককে গ্রেপ্তারের পাশাপাশি রহস্যও উদ্ঘাটন করতে সমর্থ হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর গ্রামের মোঃ মোতালেব মন্ডলের মোঃ ইসলাম মন্ডল (৩৫) ও মৃত আবুল হোসেন মিয়ার ছেলে মোঃ হামিদুর মিয়া (৪০)।
পাংশার ওসি মাসুদুর রহমান রাজবাড়ী বার্তা ডট কমকে জানিয়েছেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের দিক নির্দেশনায় রাজবাড়ী জেলাকে মাদক, সন্ত্রাস জঙ্গিবাদমুক্ত করাসহ অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারের লক্ষ্যে পাংশা মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে। এই মাঝে গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে সংবাদদাতা মোঃ ইসলাম মন্ডল, মোঃ হামিদুর মিয়া দ্বয়সহ পাংশার পুইজোর গ্রামস্থ বাবু মন্ডল (৪৮) পিতা-শাহাদাত মন্ডল এর বসত বাড়ীর পূর্বপার্শ্বে রান্না ঘরের পূর্বপাশের খড়ির চালার কাছে উপস্থিত হয়ে সাক্ষীদের সম্মূখে নিজ হাতে বাহির করে দেওয়া মতে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ১টি রামদা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সন্মুখে জব্দ করা হয়। সংবাদদাতাদের এইরুপ তথ্যের ভিত্তিতে উদ্ধারের ঘটনায় সন্দেহ হওয়ায় সংবাদদাতাদের পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসাবাদে তারা এলোমেলো কথাবার্তা বলে।
এক পর্যায়ে সংবাদদাতা ইসলাম মন্ডল জানায় যে, তার পরিবারের সাথে চাচাতো চাচা বাবু মন্ডল এর পারিবারিক জমি জমা সংক্রান্তে র্দীঘদিন যাবৎ বিরোধ ও মামলা চলমান রয়েছে। সে জানান প্রতিশোধ নেওয়ার জন্য বাবু মন্ডল এর বসত বাড়ীর পূর্বপার্শ্বে রান্না ঘরের খড়ির চালার নিচে অবৈধ অস্ত্র ফাসানোর জন্য রাখে। সে আরো জানায় যে, বাবু মন্ডলকে ফাসানোর জন্য মোঃ হামিদুর মিয়া এর নিকট হতে অস্ত্র সংগ্রহ করে দুইজনে মিলে বর্ণিত ঘটনাস্থলে রেখে পুলিশকে সংবাদ প্রদান করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































