প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজবাড়ীতে ব্যতিক্রম উদ্যোগ –
- Update Time : ০৪:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ৭৩ Time View
শামীম রেজা, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও চলছে করোনা সংক্রমণরোধে গণটিকা কার্যক্রম। এসব টিকা নিতে আসা মানুষের কষ্ট লাগবে কাজ করছে এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধুরা। আগত টিকাদান নিতে আসা সিনিয়র সিটিজেন দের পানি এবং খাবার দিয়ে সহায়তায় করছে তারা।
মঙ্গলবার দুপুরে সরেজমিন সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, টিকা গ্রহিতাদের দীর্ঘ লাইন। ওই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে টিকা নিতে এসেছে বিভিন্ন বয়সের মানুষেরা। প্রচন্ড গরমে অনেক বয়স্করা ক্লান্ত হয়ে পরছে। সে সব মানুষের মাঝে শুকনা খাবার ও পানি বিতরণ করছে এসএসসি ১৯৯৪ ব্যাচের কয়েকজন বন্ধুরা।
এসময় এসএসসি ১৯৯৪ ব্যাচের সালেহীন পাপুন, জিল্লুর রহমান দিলু, মোহাম্মদ মনসুর আলম, সালাউদ্দিন আহম্মেদ শিপলু, নেহাল আহম্মেহ সহ অন্যান্যরা ছিলেন।
টিকা নিতে আসা ষাট বছরের বৃদ্ধা আকলিমা জানান, অনেকক্ষণ দাড়িয়ে আছি পানি পিপাসা লেখে ছিলো। কিন্তু লাইন ছেড়ে পানি পান করতে যেতে পারছিলাম না। কারণ লাইন ছেড়ে দিলে আবার পিছিয়ে পরতে হবে। এমন সময় কয়েক জন কিছু শুকনা খাবার ও পানি দিয়ে গলো। পানিটা পেয়ে খুবই ভাল লাগছে।
আমির আলী শেখ নামে আরেক জন জানায়, আমি হার্টের রোগী। করোনার টিকা নিতে আসছি। টিকা নেওয়ার সময় খুব ভয় পাচ্ছিলাম। গা ঘামছিলো সাথে ভয়ে গলা শুকিয়ে আসছিলো। টিকা নেওয়া শেষে কয়েকজন বাবারা কিছু খাবার ও পানি দিয়ে গেলো। হাতে পানিটা পেয়েই তৃষ্ণা মেটালাম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































