পাংশায় ৭টি কর্মসূচীতে অংশ নিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক –
- Update Time : ১০:১১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম : রাজবাড়ীর পাংশায় সোমবার প্রায় দিন ভর ৭টি কর্মসূচীতে অংশ নিয়েছেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম।
ওই সব কর্মসূচীর মধ্যে ছিলো, জেলার পাংশা উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ এর গ্রাম পুলিশদের ( দফাদার ও মহল্লাদার) অনুকূলে ২০২০-২০২১ অর্থবছরের সরকার প্রদত্ব পোষাক ও বাইসাইকেল বিতরণ। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরকারি মাসকলাই বীজ ও সার প্রদান। দরিদ্র মানুষের মাঝে সরকার প্রদত্ব ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ বিতরণ। ৩৩৩ নম্বরে কল প্রদানকারী দরিদ্র্ মানুষের মাঝে সরকারি সহায়তা প্রদান। স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ। বজ্রপাতের ক্ষয়ক্ষতি রোধে তালের চারা/ বীজ রোপণ এবং পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত “ছোট কাগজ” এর মোড়ক উন্মোচন করণ।
পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই সব কর্মসূচীতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদসহ অন্যান্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































