ভ্যানে চড়াকে কেন্দ্র করে বালিয়াকান্দিতে একটি বাড়ীতে হামলা : বৃদ্ধ নিহত –
- Update Time : ১২:১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রিকশা ভ্যানে চড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যা রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি বাস স্ট্যান্ড এলাকায় একটি বাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় হাসেম (৭০) নামে এক বৃদ্ধ নিহতে হয়েছে বলে জানাগেছে। হাসেমের বাড়ী বালিয়াকান্দি বাস স্ট্যান্ড এলাকায়।
থানা পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, গত শুক্রবার সন্ধ্যায় নিহত হাসেমের নাতি সোহেল ভুইয়া এবং তার বন্ধু সাগর মন্ডল বালিয়াকান্দি বাস স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে পানিও খাচ্ছিলো। ওই সময় একটি ভ্যানে জনৈক অর্পন, কাকন ও কানন নামে তিন যুবক যাচ্ছিল। একই ভ্যানে যাবার জন্য সাগর মন্ডল থামতে বলে। এনিয়ে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশা হয়। তার পরও শনিবার বিকালে কতিপয় চিহ্নিত ব্যক্তিরা বৃদ্ধ হাসেমের বাড়ীতে হামলা চালায় এবং হাসেমসহ ওই নারীর অন্যান্যদের মারপিট করে। মারপিটে আহত হাসেমকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানিয়েছেন, ওই বৃদ্ধার পরিবারের সদস্যদের দাবী শনিবার সন্ধ্যা রাতে কতিপয় ব্যক্তিরা বৃদ্ধ হাসেমের বাড়ীতে যায় এবং তাকে ধাক্কা মারে। এসে বৃদ্ধা আহত হয় এবং পরে সে মারা যায়। বিষয়টি তারা খতিয়ে দেখছেন। পরে আরো বিস্তারিত জানাবেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































