পাংশায় নিখোঁজের দু’দিন পর ডোবা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার –
- Update Time : ০৯:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন থেকে নিখোঁজের দুইদিন পর বাড়ী থেকে প্রায় ৩শ গজ দুরের একটি ডোবা থেকে নাছির শেখ (৩৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পাংশা থানা পুলিশ এ তথ্য জানায়। নাছির সরিষা ইউপির বেজপাড়া গ্রামের ওমর আলীর ছেলে এবং সে মাছ ধরে ও খোয়া ভেঙ্গে সংসার চালাতো।
সরিষা ইউপি চেয়ারম্যান আজমল আল বাহার জানান, নাছির দুইদিন আগে রাতে বাড়ীর পাশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। এবং আজ সকালে বেজপাড়ার একটি খালে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে ও থানা পুলিশকে জানায়। পড়ে তারা ঘটনাস্থলে যান। লাশের শরীরে আঘাতে চিহৃ আছে। ধারনা করছেন নাছিরকে হত্যা করে ওই খালের কচুরিপানার ভেতর ফেলে রেখেছে দূর্বৃত্তরা। তবে কারা কি কারণে নাছিরকে হত্যা করছে তা বলতে পারছেন না।
পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, বেজপাড়ায় যে মরদেহটি পাওয়া গেছে। সেটি ওই এলাকা থেকে দুই দিন আগে নিখোঁজ হওয়া ব্যাক্তির মরদেহ। মাছ ধরতে গিয়ে সে নিখোঁজ হয়েছিল। তার বাড়ী থেকে প্রায় ৩শ গজ দুরে মরদেহটি পাওয়া যায়। এবং এ বিষয়ে গতকাল (২২ সেপ্টেম্বর) থানায় একটি ডায়রিও হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































