তৃণমূল আ:লীগের পর বালিয়াকান্দি উপজেলা আ: লীগের পাল্টা সংবাদ সম্মেলন –
- Update Time : ০৮:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ৪৮ Time View
সিনান আহমেদ শুভ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সুফি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘নুরুল আমিন বিশ্বাসের পরিবার ও ভুক্তভোগী তৃণমূল আওয়ামীলীগের’ ব্যানারে যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেটা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। দলের কিছু বিপক্ষগামী নেতাকর্মী এই সাংবাদিক সম্মেলন করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছেন।
সংবাদ সম্মেলনে বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এম ফরিদ হোসেন মিয়া (বাবু), মো. নায়েব আলী শেখ, আতাউর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক হারুন অর রশিদসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ‘প্রয়াত নূরুল আমিন বিশ্বাসের পরিবার ও তৃনমুল আওয়ামীলীগ,-এর ব্যানারে সাংবাদিক সম্মেলনের প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামীলীগ।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































