গোয়ালন্দে আমেরিকা প্রবাসীর সহায়তায় ১৫ ক্ষুদে ফুটবলার পেল খেলার বুট –
- Update Time : ০৮:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ৫১ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে ১৫ জন ক্ষুদে ফুটবলারকে উপহার হিসেবে ফুটবল খেলার বুট প্রদান করা হয়েছে।
শনিবার বিকেল ৫ টায় গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ বুটগুলো তুলে দেয়া হয়। গোয়ালন্দের সন্তান আমেরিকা প্রবাসী মোহাম্মদ রুহুল আমিন এ বুট কেনায় আর্থিকভাবে সহায়তা করেন।
বুট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন।
গোয়ালন্দ ফুটবল একাডেমির পরিচালক ও প্রধান প্রশিক্ষক সাইদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস হোসেন মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দীন রনি, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরানুর রহমান সজল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































