গোয়ালন্দ উপজেলা আ:লীগ: সভাপতি মোস্তফা মুন্সি ও সা: সম্পাদক বিপ্লব ঘোষকে পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদান –
- Update Time : ০৯:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / ৭৫ Time View
শামীম শেখ,রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা মুন্সি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষকে পূর্ণাঙ্গভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
শনিবার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম সভায় সভাপতিত্ব করেন।সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সহ সভাপতি আকবর আলী মর্জি,এ্যাডঃ গনেশ নারায়ণ চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরী সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সভায় উপস্হিত ছিলেন। সভায় সর্বসম্মতভাবে মোস্তফা মুন্সি ও বিপ্লব ঘোষকে পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদানের এ সিদ্ধান্ত নেয়া হয়।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি তার প্রতিক্রিয়ায় বলেন, আমাদের উপর আস্হা রেখে পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়ায় জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি -সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশকে এগিয়ে নেয়ার ভিশন বাস্তবায়নে উপজেলা আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের সাথে নিয়ে কাজ করে যাব।সেই সাথে জাতির জনকের স্মৃতিধন্য গোয়ালন্দে আওয়ামী লীগের অবস্থানকে আরো শক্তিশালী করতে চেষ্টা চালিয়ে যাব।
প্রসঙ্গত, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি নুরুজ্জামান মিয়ার মৃত্যুতে গত এক বছর ধরে এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গেদুর মৃত্যুতে গত দেড় বছর ধরে পদ দুটি ভারপ্রাপ্ত দিয়ে পরিচালিত হয়ে আসছিল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































