চাঁদাবাজী ও অসামাজিক কর্মকান্ডের অভিযোগ: দৌলতদিয়া যুবলীগের সা: সম্পাদক জুলহাস বহিস্কার –
- Update Time : ০৪:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
- / ৬৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
অনাস্থা চাঁদাবাজী ও অসামাজিক কাজে লিপ্ত থাকা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন অাওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মোঃ জুলহাস মোল্লাকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে।
শুক্রবার দুপুরে বাংলাদেশ অাওয়ামী গোয়ালন্দ উপজেলা যুবলীগ শাখার প্যাডে উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ইউনুস মোল্লা ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সালু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবলীগ দৌলতদিয়া ইউনিয়ন শাখা ইউপির সাধারন সম্পাদক জুলহাস মোল্লার বিরুদ্ধে অনাস্থা চাঁদাবাজী ও অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেন। যার প্রেক্ষিতে গোয়ালন্দ উপজেলা অাওয়ামী যুবলীগ শাখা জরুরী সিদ্ধান্ত মোতাবেক জুলহাস মোল্লাকে সাময়িক ভাবে বহিস্কারে সিদ্ধান্ত নেয়।
বহিস্কৃত নেতা জুলহাস মোল্লা জানান, তিনি যুবলীগের কর্মী। দলকে ভালবাসেন এবং দলের সিদ্ধান্তের বাইরে তার যাবার সাহস নাই । কিন্তু অাজ উপজেলা যুবলীগ তাকে তার পদ থেকে অবৈধ উপায়ে বহিস্কার করেছে। এটা জেলা কমিটি জানে না। কোন নোটিশ বা কারণ দর্শানোর সুযোগ তাকে দেয়া হয় নাই। এবং ফোন বা কোন মাধ্যমে তার বিরুদ্ধে করা অভিযোগ জানানো হয় নাই। কি অভিযোগ তার বিরুদ্ধে সেটা তিনি জেনেছেন ফেসবুকে বহিস্কারের একটি প্রেস বিজ্ঞপ্তি দেখার পর। গঠনতন্ত্র অনুযায়ী তিনি এ বহিস্কারাদেশ মানেন না। জেলা ও সেন্ট্রাল নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। এবং তারা যে সিদ্ধান্ত দেবেন, সেটিই তিনি মেনে নেবেন। অাসলে অাসন্ন সম্মেলনে তিনি উপজেলার যুবলীগের সাধারন সম্পাদক প্রার্থী। যে কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যাতে তার ভাবমূর্তি নষ্ট হয়।
উপজেলা যুবলীগ সভাপতি মোঃ ইউনুস মোল্লা জানান, জুলহাস মোল্লার বিরুদ্ধে দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগ চাঁদাবাজী, অসামাজিক কাজে জরিত ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করার অালোকে জরুরী সিদ্ধান্ত মোতাবেক অাজ তাকে সাময়িক ভাবে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছেন। বহিস্কারের কপি জেলা, সেন্ট্রাল ও বহিস্কৃত ব্যাক্তির কাছে পত্রাকারে পাঠাবেন। এবং একই সঙ্গে জুলহাস মোল্লার কাছে জবাব চাইবেন।
তিনি অারও জানান, বহিস্কারের অাগে জুলহাসের কাছে মৌখিক ভাবে তিনি একাধিকবার জবাব চেয়েও পান নাই। এবং বিভিন্ন সময়ে অনুষ্ঠিত দলের কর্মকান্ডে অংশ গ্রহন না করে সংগঠন বিরোধী কাজ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































