বালিয়াকান্দিতে উপজেলা আ:লীগের পদ বঞ্চিত নেতাদের সাংবাদিক সম্মেলন –
- Update Time : ১১:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ৫৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটিতে তৃণমূলের নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি ঘোষনার প্রতিবাদ ও কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে প্রয়াত সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন বিশ্বাসের পরিবার ও ভুক্তভোগী তৃনমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের আয়োজনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন, প্রায়ত নুরুল আমিন বিশ্বাসের ছেলে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা আলমগীর বিশ্বাস। সে সময় নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি ঘোষনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে কমিটি বাতিল ও তৃনমুলের মতামত নিয়ে গঠনতন্ত্র অনুযায়ী পুনরায় কমিটি গঠনের দাবি জানানো হয়। এছাড়া কমিটিতে অনেক বিএনপি জামায়াত কর্মীদের অন্তভূক্ত করা হয়েছে। মূলত জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম তার বাসায় বসে তার পছন্দের মানুষ গুলোকে নিয়ে এ কমিটি করেছে। ফলে বিভিন্ন সময়ে নির্যাতিত নেতাকর্মীরা বাদ পড়েছে। বিগত দিনে অনেকে নৌকার বিরোধিতা করে স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেও তাদেরকে কমিটিতে রাখা হয়েছে। এবং কমিটিতে অর্থ লেনদেনের মাধ্যমে পদপদবী দেয়া হয়েছে বলেও অভিযোগ করা হয় সাংবাদিক সম্মেলনে।
সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জঙ্গল ইউপি চেয়ারম্যান নৃপন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আহম্মেদ পারভেজ, সহ-সভাপতি বাবুুল আক্তার, সাবেক যুগ্ম-সম্পাদক হাসানুজামান বিশ্বাস সহ অনেকে।
উল্লেখ্য, গতকাল (১২ সেপ্টেম্বর) বিকালে হান্নান মাস্টারকে সভাপতি ও সামছুল আলম ছুপিকে সাধারন সম্পাদক করে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। তখন বিষয়টি জানতে পারেন নেতাকর্মীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































