দৌলতদিয়া যৌনপল্লীতে মাতলামির দায়ে ৪ যুবক গ্রেফতার –
- Update Time : ০৭:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ৮৭ Time View
শামীম শেখ , রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে মদ খেয়ে মাতলামি ও শান্তিশৃঙ্খলা বিনষ্টের দায়ে ৪ যুবককে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। রোববার দিবাগত মধ্যরাতে যৌনপল্লীতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ পৌরসভার বিজয় বাবুর পাড়ার মৃত কেসমত মোল্লার ছেলে মো. আশিক মোল্লা (২০), দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার মিজান শেখের ছেলে অনিক শেখ (২৩), মজিদ শেখের পাড়ার মো. আক্কাছ আলী মৃধার ছেলে মো. মিজানুর রহমান (২০) এবং দৌলতদিয়া পোড়াভিটা এলাকার শহিদ মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা (১৯)।
থানা পুলিশ জানায়, রবিবার দিনগত রাত সারে ১২ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর ১নং গলিতে লতিফের দোকানের সামনের পাকা রাস্তার উপর মদ খেয়ে ওই ৪ যুবক নেশাগ্রস্থ অবস্থায় মাতলামি করছিল।খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে আশিক মোলার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকসহ ১১ টি এবং মিজানুর রহমানের বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, মদ্যপ অবস্থায় যৌনপল্লীতে শান্তি বিনষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় ওই ৪ যুবকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































