বালিয়াকান্দি উপজেলা আঃলীগের অফিস উদ্বোধন ও কমিটির প্রথম সভা –
- Update Time : ০৫:৪৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের অফিস উদ্বোধন ও নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগের নতুন অফিস উদ্বোধন করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। পরে অফিসে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্যার সভাপতিত্বে কমিটির প্রথম সভা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি একেএম ফরিদ হোসেন বাবু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম সুফি প্রমুখ। পরে নবগঠিত কমিটির পরিচিতি করানো হয়।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, দলের মধ্যে কোন বিরোধ সৃষ্টি করবেন না। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। অনেকেই দলীয় মনোনয়ন চাইতে পারেন, মনোনয়ন দেওয়ার মালিক জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড। কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































