ব্রেকিং নিউজঃ
দৌলতদিয়া ঘাট এলাকায় জুয়ার আসরে পুলিশের অভিযান,৫ জুয়ারু গ্রেপ্তার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৮:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়ারুকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় নগদ টাকা ও জুয়া খেলার তাস উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার নলডুবি গ্রামের ইমদাদুল হক (২৭), বদন মৃধার পাড়া গ্রামের খলিল সরদার (২৫), শাহদ মৃধা (৩৫), ইবাদ আলী মিস্ত্রীর পাড়া গ্রামে রেজাউল শেখ (২৫), উত্তর দৌলতদিয়া গ্রামের শহিদ মোল্লা (৩৫)।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাতে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার পাবনা মঞ্জু বোডিংয়ে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়ারুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার ২শত টাকা ও দুই সেট তাস উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































