রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন –
- Update Time : ১০:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ১০৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের ডাঃ আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ১ কোটি ২২ লাখ টাকার বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা’র কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মোঃ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে। ওই পত্রে রাজবাড়ী জেলা শিক্ষা অফিসারকে ওই অভিযোগ তদন্তের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। একই সাথে আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবারও অনুরোধ জানানো হয়েছে।
এ প্রসঙ্গে কলেজের সহকারী অধ্যাপক চৌধুরী এহসানুল করিম বলেন, কলেজের ৪৬ জন শিক্ষক সাবেক অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ১ কোটি ২২ লাখ টাকার বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ করেছিলো। যার প্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি শুনেছেন।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফকির আব্দুল জব্বার জানিয়েছেন, সাবেক অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ১ কোটি ২২ লাখ টাকার বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে শুনেছেন। তিনি মনে করেন তদন্ত হওয়া প্রয়োজন। তিনি দূর্ণীতিকে পছন্দ করেন না। যদি প্রমাণিত হয় তবে সাবেক অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































