রাজবাড়ীতে চলতি বন্যায় ক্ষতিগ্রস্থ সাড়ে ৯ শত একর জমির ফসল, লোকসানে চাষীরা –
- Update Time : ১১:২৪:০০ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পদ্মার নি¤œাঞ্চল এখন পরোপুরি প্লাবিত হয়ে গেছে। বন্যায় পানিতে প্লাবিত এসব এলাকার আবাদী প্রায় সাড়ে ৯ শত একর জমির ফসল তলিয়ে নষ্ট হচ্ছে। পদ্মা সংলগ্ন নিচু এলাকায় আবাদী এসব ফসলী জমির ধান, ধানের বীজ তলা, বিভিন্ন ধরনের সবজি , পাট সবই এখন পানিতে তলিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এতে দুঃশ্চিন্তায় পরেছেন এ অঞ্চলের মানুষ। ফসল নষ্ট হওয়ায় ক্ষতি গ্রস্থ এসব চাষিরা পরেছেন লোকসানের মধ্যে। পরেছেন খাদ্য সংকটে। ফসলী ক্ষেত তলিয়ে গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে এসব এলাকায়।
রাজবাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের তথ্য মতে, চলতি বর্ষা মৌসুমে বন্যার পানিতে তলিয়ে আবাদী ধান, পাট , সবজি ও ধানের বীজ তলা সহ প্রায় সাড়ে নয়শত একর জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
রাজবাড়ীর পানি পরিমাপের ৪টি পয়েন্টের ৪টি স্থানেই পদ্মার পানি বিপদ সিমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় পদ্মায় ৫সে.মি পানি কমেছে। এতে পানি উন্নয়ন বোর্ডের দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপদ সিমার ৭২ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































