বালিয়াকান্দিতে নারুয়া হেল্পলাইনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ –
- Update Time : ১০:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ফেসবুক ভিত্তিক সামাজিক গ্রুপ নারুয়া হেল্পলাইন এর পক্ষ থেকে ৫০টি পরিবারের মাঝে ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে ৫০টি পরিবারের বাড়ীতে এক বস্তা করে চাউল পৌছে দিয়েছেন নারুয়া হেল্পলাইনের প্রতিষ্ঠাতা মোঃ শেখ বিল্লাল, রিদয়, রানা , আরিফ, রাজিব, সরদার মোহাম্মদ রতন প্রমুখ।
নারুয়া হেল্পলাইনের প্রতিষ্ঠাতা মোঃ শেখ বিল্লাল বলেন, আমরা চাই একত্ব বোধ আমরা চাই মানবতা। আমরা চাই সুখ আমরা চাই শান্তি। আমরা উড়াইতে চাই নারুয়ার বুকে শান্তির পতাকা। আমরা গড়তে চাই নতুন এক নারুয়া কে। এই সময় সমাজের বৃত্তবান দের কাছে আকুল আবেদন এগিয়ে আসবেন নারুয়ার সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।একটা মানুষ কে কাঁদাতে যতটা না কঠিন তার চেয়ে সহজ একটা মানুষের মুখে হাসি ফুটানো। আপনার দেয়া কিছু অর্থ আমরা পৌঁছায়ে দিবো সাধারণ মানুষের হাতে। এতে করে একটা পরিবার এর মুখে হাসি ফুটে উঠবে। আমরা নারুয়া হেল্পলাইন এর পক্ষ থেকে নারুয়া সাধারণ হত দারিদ্র মানুষের এক বস্তা করে চাউল বিতরন করে তাদের মুখে হাসি ফুটাতে পড়েছি। কারণ সে কারো না কারো বাবা বা কারো না কারো সন্তান। এর জন্য সবাইকে অনুরোধ করবো এগিয়ে আসুন মানবতার দিকে বাড়িয়ে দিন সাহায্যের হাত। এখানে আমাদের আপনারা চাইলে টাকা বিকাশের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। দেশ আমার গড়বো মোরা সমাজ আমার গড়বো মোরা। আসুন নিজে সুস্থ থাকি পরিবার কে সুস্থ রাখি।
আর এ উদ্যোগকে বিশেষ করে ধন্যবাদ জানিয়েছে নারুয়া হেল্পলাইন এর প্রতিষ্ঠাতা মোঃ বিল্লাল শেখ, নারুয়া হেল্পলাইন এর এ্যাডমিন প্যানেল সার্বিক সহযগিতা করেছেন ফরিদুজ্জামান মাসুদুর রহমান মিন্টু মনিরুল ইসলাম আরিফ মনির আমিন রানা রিদয় বিল্লাল রাতুল পুতুল আরো অনেকেই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































