রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠিত –
- Update Time : ০৭:০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটিতে সাংবাদিক লিটন চক্রবতী সভাপতি (এটিএনবাংলা/ এটিএন নিউজ টেলিভিশন) ও এজাজ আহম্মেদ সাধারণ সম্পাদক (প্রথম আলো) পদে পুন.নির্বাচিত হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে শনিবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ কক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি লিটন চক্রবর্তী। সভা পরিচালনা করেন, সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ।
সভায় সর্বসম্মতি ক্রমে কমিটি গঠন করা হয়। কমিটির সহসভাপতি (দৈনিকসংবাদ) সনজিত কুমার দাস, আসজাদ হোসেন আজু শিকদার (সমকাল), মেহেদী হাসান (একাত্তর টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক (যুগান্তর) শামীম শেখ, (নয়াদিগন্ত) সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সমুন বিশ্বাস (চ্যানেল ২৪/ দেশ রুপান্তর) ও কাজী আনোয়ারুল ইসলাম টুটুল (আমার সংবাদ), অর্থ সম্পাদক মোকসেদুর রহমান মমিন, সাংস্কৃতিক সম্পাদক (মাছরাঙা টেলিভিশন) ইমরান হোসেন মনিম, দপ্তর সম্পাদক (যমুনা টেলিভিশন/জাগো নিউজ২৪.কম) রুবেলুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (বাংলাদেশের খবর) কুদ্দুস উল আলম, সমাজ কল্যাণ সম্পাদক (দৈনিক ভোরের কাগজ) শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শামীমা আক্তার মুনমুন (সিটিজেন টাইমস) মাসুদ রেজা শিশির (যায়যায় দিন), ফজলুল হক, আবদুল্লাহ আল মামুন আরজু (ঢাকা প্রতিদিন), আতিয়ার রহমান (গণকন্ঠ), শহিদুল ইসলাম মিলন (ভোরের কাগজ) ও আলিমুজ্জামান মিলন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































