দৌলতদিয়ায় আরো এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু –
- Update Time : ০৬:৫৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ৪৪ Time View
শামীম শেখ , রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় রিমন বিশ্বাস (৪৫) নামে আরো এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার জাঙ্গালিয়া মুসল্লী পাড়ার খোকন বিশ্বাসের ছেলে। পেশায় মুদি দোকানদার ।
শনিবার (০৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার (৩-৯-‘২১) ভোর ৫ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবন করার ফলে দেলোয়ার হোসেন বাবু নামে ঢাকার এক ব্যাবসায়ীর অত্যাধিক প্রেশার বেড়ে যায়।পরে অল্প সময়ের মধ্যে তার মৃত্যু হয় বলে পুলিশ ও স্হানীয়রা জানায়।
আলাপকালে মৃত রিমন বিশ্বাসের সাথে থাকা তার চাচাতো ভাই মনিরুল ইসলাম জানান, ভাই এনাম মেডিকেল হাসপাতালের গাড়ি চালক ছিলেন। করোনায় চাকরি ছেড়ে নিজ এলাকায় মুদি দোকান দেয়। গত শুক্রবার সে আমাকে সাথে নিয়ে এনাম মেডিকেল হাসপাতালে একজনের সাথে দেখা করতে যান। সেখান থেকে দেখা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করি।
পথিমধ্যে শনিবার ভোর রাত ৩টার দিকে তারা দৌলতদিয়া ঘাটে আসেন। কিন্তু মাগুরায় যাওয়ার কোন গাড়ি না পেয়ে অপেক্ষা করতে থাকেন। এমন সময়ে ভাই আমাকে বসিয়ে রেখে কোথায় যেন যায়। সেখান থেকে ৩০মিনিট পর এসে আমাকে বসতে বলে আবারো চলে যান। এরপর আরো প্রায় ৩০ মিনিট পর ফিরে এসে বলেন, আমার ভালো লাগছে না। এ কথা বলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আমি দ্রুততার সাথে তাকে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ইসিজি করার কথা বলেন। কিন্তু তার কিছুক্ষনের মধ্যেই তিনি মারা যান।
এদিকে মৃত্যুর খবর শুনে সকালেই মৃত ব্যাক্তির স্ত্রী, বাবা, ভাইসহ স্বজনরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ছুটে আসেন।
গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক মেনহাজ উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো জানান,ময়নাতদন্ত রিপোর্টের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওই ব্যাক্তি স্ট্রোক করে মারা গেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































