দৌলতদিয়ায় পদ্মার হঠাৎ ভাঙনে বিলিন মসজিদ, হুমকিতে ফেরি ঘাটসহ নানা স্থাপনা –
- Update Time : ০৮:১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ৭৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
হঠাৎ ভাঙন শুরু হয়েছে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায়। ফলে ৪ নং ফেরি ঘাট এলাকার একটি মসজিদসহ কয়েকটি বসতবাড়ী নদী গর্ভে বিলিন হয়েছে। এবং ভাঙন আতঙ্কে রয়েছে ফেরি ঘাট, শতশত বসতবাড়ীসহ নানা স্থাপনা। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ফেরি ঘাটের সিদ্দিক কাজী পাড়া এলাকায় এ ভাঙন শুরু হয়।
দুপুর পর্যন্ত মসজিদের এক তৃতীয়াংশসহ অন্তত ৫টি বসতবাড়ী নদীতে বিলিন হয়েছে এবং ভাঙন আতঙ্কে সরিয়ে নেয়া হয়েছে ওই এলাকার কমপক্ষে অর্ধশত বসতবাড়ীসহ নানা স্থাপনা। ভাঙন হুমকিতে রয়েছে লঞ্চ এবং ৩, ৪ ও ৫ নম্বর ফেরি ঘাট সহ দুই শতাধিক বসত বাড়ী। ভাঙন রোধে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। তবে কাজের গতি কম বলে অভিযোগ স্থানীয়দের এবং শুকনো মৌসুমে কাজ না করায় এখন ভাঙছে।
এদিকে দুপুরে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান রহমান মন্ডলসহ অন্যান্যরা।
দৌলতদিয়া ২ নং ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম আশরাফ ও স্থানীয় সিদ্দিক কাজী জানান, সকাল থেকে ৪ নম্বর ঘাট এলাকায় ভাঙন শুরু হয়েছে। ভাঙনে মসজিদ নদী গর্ভে চলে গেছে। এবং বহু বাড়ী সরিয়ে নেয়া হয়েছে। হুমকিতে রয়েছে লঞ্চ ঘাটসহ ৩, ৪ ও ৫ নম্বর ফেরি এবং ফেরি ঘাট এলাকার বসতবাড়ী।
বিআইডব্লিউটিএ উপসহকারী প্রকৌশলী মকবুল হোসেন বলেন, ভাঙন রোধে কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়া এ বিষয়ে উদ্র্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, এখানে স্থায়ী কাজ করা হবে। তারপরও ঘাট এলাকার ভাঙন রোধে বিআইডব্লিউটিএ বালুর বস্তা ফেলার কাজ করছেন এবং কাজের গতি বাড়াতে বিআইডব্লিউটিএ উপসহকারী প্রকৌশলী মকবুল হোসেনকে নির্দেশ দেন। এছাড়া ভাঙনের বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্থদের শুকনো খাবার ও তালিকা করে টিন দেয়া হবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































