রাজবাড়ী জেলা পুলিশের কল্যান সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত –
- Update Time : ১১:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রীলশেডে সোমবার দুপুরে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্বে করেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। ওই সভায় আরো উপস্থিত ছিলেন, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান, অতিঃ পুলিশ সুপার (সদর) আনিসুজ্জামানসহ সকল থানার অফিসার ইনচার্জ, রাজবাড়ী জেলার অফিসার ও ফোর্সবৃন্দ।
উপস্থিত সকল অফিসার ফোর্সদের উপস্থিতিতে পুলিশ সুপার রাজবাড়ী জেলা পুলিশের সকল সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমূহের সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জকে নির্দেশ প্রদান করেন।
এছাড়াও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান ও ফোর্সের কল্যাণে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার।
পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে আইন -শৃংখলা সংক্রান্ত অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































