দৌলতদিয়ায় আজো বেড়েছে ৭ সে: মি:, পদ্মা নদীর রাজবাড়ী অংশে পানি বৃদ্ধি অব্যাহত –
- Update Time : ০৪:০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পদ্মা নদীর অংশে শনিবারও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে প্লাবিত হতে শুরু করেছে বাঁধের বাইরে ও নিম্ন চরাঞ্চলের হাজারো মানুষ এবং ক্ষতিগ্রস্থ হচ্ছে ওইসব এলাকার ফসল ও শাক সবজি।
গত ২৪ ঘন্টায় রাজবাড়ীর পাংশার সেনগ্রাম পয়েন্টে ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮০, সদরের মহন্দ্রেপুরে ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ ও গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি।
পানি বৃদ্ধির ফলে জেলার পাংশার বাহাদুরপুর, কালুখালীর রতনদিয়ার হরিণবাড়ীয়া, সদরের খানগঞ্জ, মিজানপুর, বরাট, গোয়ালন্দের দেবগ্রাম ও দৌলতদিয়ার নিম্নাঞ্চলের বসবাসরত মানুষের দূর্ভোগ বেড়েছে এবং নদী পাড়ের বিস্তৃৃর্ণ এলাকা পানি ওঠায় ওই সব এলাকায় দেখা দিয়েছে গোবাদি পশুর খাবার সংকট।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































