বরিশালের ইউএনও এবং রাজবাড়ীর কৃতি সন্তান মুনিবুর রহমানের বাসভবনে হামলা –
- Update Time : ০৭:৪১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান এর সরকারী বাসভবনে অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও অবিলম্বে দোষীদের বিচার দাবী করেছে রাজবাড়ীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
জানাগেছে, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান একজন সৎ, কর্তব্যপরায়ণ, নিষ্ঠাবান ও নির্ভীক কর্মকর্তা হিসেবে সর্বমহলে সুপরিচিত। তিনি রাজবাড়ীর গর্ব। তিনি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাওনাড়া গ্রামের সন্তান। তাঁর বাবা বীরমুক্তিযোদ্ধা গোলাম রহমান মিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা কোনদিন অন্যায়, অত্যাচারের সাথে আপোষ করেননি, দোষীদের বিচারের আওতায় আনার দৃষ্টান্ত আমরা দেখেছি, এবারও তার ব্যত্যয় ঘটবে না, ইনশাআল্লাহ।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা তার ফেসবুকে ঘটনার সাথে জড়িতদের দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।
এছাড়াও রাজবাড়ী জেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা, চাকুরীজীবি, সাধারণ মানুষ ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব (অবঃ) বীরমুক্তিযোদ্ধা গোলাম রহমান মিয়া শুক্রবার বলেন, আমরা ভালো আছি। আমি এখানে দীর্ঘদিন চাকুরী করাতে সবাই আমাকে ও আমার ছেলেকে ভালবাসে। স্থানীয় প্রশাসনসহ সুধিমহল, বিভিন্ন রাজনৈতিক মহল, ব্যবসায়ী সবাই আমাদের সাথে আছে। আমরা ঘটনার সুষ্টু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবী জানাচ্ছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































