রাজবাড়ীর মুলঘরে বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত –
- Update Time : ০৮:১৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ৫২ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার মুলঘরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে মুলঘর ইউনিয়ন ও স্থানীয় আওয়ামী লীগের ব্যানারে এ শোক দিবস পালিত হয়।
স্থানীয় মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান মুসল্লি’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বসন্তপুর ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শেখ, সাবেক মুলঘর ইউপি চেয়ারম্যান মাওলানা মহম্মদ আলী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন শিকদার প্রমূখ। এ সময় মুলঘরের উন্নয়ন ও ইউনিয়ন পরিষদের ভবন নির্মানের স্থান নির্ধারনের কথা জানানো হয়।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারসহ দেশ বাসীর জন্য দোয়া মোনাজাত করা হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































