পদ্মায় তীব্র স্রোত ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচলে বিঘ্নিত,দৌলতদিয়ায় চাপ –
- Update Time : ১১:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নদীতে তীব্র স্রোত ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচলে বিঘ্নিত থাকার কারণে বুধবার দৌলতদিয়া ফেরি ঘাটে অতিরিক্ত যানবাহনের চাপ পরেছে। ফলে দৌলতদিয়া ঘাটে ফেরি ঘাট এলাকায় কয়েব শতাধিক পন্যবাহী ট্রাক আটকে গেছে।
দীর্ঘ সময় ফেরি পার হতে না পেরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের। আর লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিস সূত্রে জানা যায়, পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি পারাপারে দ্বিগুন সময় লাগছে। এদিকে শিমুরিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচলে বিঘ্নিত ঘটছে। যে কারণে উভয় ঘাটের যানবাহন দৌলতদিয়া ফেরি ঘাট ব্যবহার করে নদী পার হওয়া চেষ্টা করছে। ফলে দৌলতদিয়া ফেরি ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। বর্তমান এ নৌরুটে ছোট-বড় ১৭টি ফেরি চলাচল করছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































