মেদিনীপুরের বড় হুজুর পাক সৈয়দ শাহ্ রশীদ আলী আল্ কাদেরী আর নেই –
- Update Time : ০১:৪৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ৯১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ্ রশীদ আলী আল্ কাদেরী আল্ হুসাইনী আল্ মেদিনীপুরী বাধ্যক্ষ জনিত কারণে গত সোমবার (১৬ আগষ্ট) বিকালে কলকাতার খানকা শরীফ (বাসস্থান) ৪ নং হাজী মুহাম্মদ মহসীন স্কোয়ারে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে রাজবাড়ীর ভক্ত ও মুরিদানদের মাঝে শোকেল ছায়া নেমে এসেছে।
রাজবাড়ী বড় মসজিদ খানকা শরীফের পেশ ইমাম আলহাজ¦ হাফেজ মোঃ শাহজাহান জানিয়েছেন, বিষয়টি মেদিনীপুরে হুজুর পাকের খাদেম মোঃ টিয়া নিশ্চিত করেছেন। হুজুর পাকের মৃত্যুতে রাজবাড়ী বড় মসজিদ খানকা শরীফে ৪০ দিনব্যাপী কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। প্রতিদিন সকল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআনখানী শেষে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। হুজুর পাক ২০১২ সালের এপ্রিল মাসে দুই দিনের সফরে রাজবাড়ীতে এসেছিলেন।
এদিকে, হুজুর পাকের মৃত্যুতে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, আঞ্জুমান-ই-কাদেরীয়া রাজবাড়ীর সভাপতি ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ অগনিত ভক্ত ও মুরিদানরা গভীর শোক প্রকাশ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































