“বঙ্গবন্ধুর মৃত্যু নেই, তিনি চিরঞ্জীব “- ডাঃ সুনীল কুমার বিশ্বাস –
- Update Time : ০৫:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ৪৯ Time View
কে বলে তুমি বেঁচে নেই-তুমি আছো মন বলে তাই, তুমি আছো বাঙালির অস্তিত্বে শিরায় শিরায় অস্থি মজ্জায়। হে বঙ্গবন্ধু তুমি মিশে আছো বাঙালির অন্তরে অন্তরে, ১৯৭৫ সালের ১৫আগস্টের কালো রাতে তোমাকে হত্যা করে সপরিবারে। খন্দকার মোস্তাক আহমেদ,মেজর ডালিম,কর্ণেল খন্দকার আঃ রশীদ, কর্ণেল ফারুক আরো আছে কতসব জল্লাদেরা আজ তারা কোথায়? হে বাংলার কুলাঙ্গারের দল তোমাদের কি জানা ছিল না বঙ্গবন্ধুর মৃত্যু নেই।
তোমরা চিরকাল রহিবে বেঈমান আর বিশ্বাস ঘাতক হয়ে এই বাংলার ইতিহাসে, বঙ্গবন্ধু তুমি আছো অমর অব্যয় অক্ষয় হয়ে এই বাংলায়। হে কাপুরুষের দল হত্যা করলে নিরপরাধ নারী ও শিশুকে, তোমরা কি জানতে না এই বাংলার ঘরে ঘরে বঙ্গবন্ধু বাস করে। রাতের অন্ধকারে তাঁকে হত্যা করা যায়না -হে ঘাতকের দল, কি খায়েশ ছিল তোমাদের অন্তরে চিরকাল ক্ষমতা ভোগ করবে? ধিক্ ধিক শতাধিক তোদের -তোদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে। এই বাংলার ঘরে ঘরে লক্ষ মুজিব বাস করে, তাঁকে হত্যা করা যায় না দিনে কিংবা রাতের অন্ধকারে।
চিরকাল বাঙালিকে পথ দেখাবে আলোর বর্তিকা হয়ে, তিনি আছেন প্রতিটি বাঙালির অন্তরে বাহিরে। হে ঘাতকের দল চিরকাল ক্ষমতা ভোগ করবে এই ছিল তব খায়েশ? ধিক ধিক শতাধিক তোরে-একবার তাকিয়ে দেখ মুজিব আজ কোথায় তোরা কি পেরেছিস তাঁকে হত্যা করতে-এই বাংলায় প্রতি ফোঁটা রক্তে হাজার মুজিব জন্ম নেয়,মুজিব আজ বাংলার প্রতিটি ঘরে দেদীপ্যময়। মহাকালের হিসাবের খাতায় সব হিসাব লেখা আছে একবার দেখ মিলায়ে, মুজিব আজ চিরঞ্জীব – তাঁর মৃত্যু নেই হিসাবের খাতায় সব লেখা আছে সবিস্তারে। হে বঙ্গবন্ধু তোমাকে সালাম।
লেখক- ডাঃ সুনীল কুমার বিশ্বাস, রাজবাড়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































