বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি রিপনকে মারপিটের অভিযোগ –
- Update Time : ০৮:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি কাওছার আহম্মেদ রিপনকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
কাওছার আহম্মেদ রিপন জানিয়েছেন, তিনি রাজবাড়ী জেলা শহরের ডাঃ আবুল হোসেন কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের অধ্যায়নরত ছাত্র।
গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সে কলেজে যায় এ্যাসাইনমেন্ট জমা দিতে। তবে তার জানা ছিলোনা কোথায় জমা দিতে হবে। সে কারণে কলেজ ক্যাম্পাসে অবস্থান করা এক ছাত্রকে সে জিজ্ঞাসা করে। ওই ছাত্র তাকে কলেজ ভবনের দ্বিতীয় তলায় যেতে বলেন। পরে সে দ্বিতীয় তলায় যায় এবং সেখানে অবস্থান করা অপর এক ছাত্রকে জিজ্ঞাসা করেন। ওই ছাত্র কোন কারণ ছাড়াই তার এ্যাসাইমেন্টের প্রথম পাতা টেনে ছিড়ে ফেলে। কেন ছিঁড়লেন ? বলতেই ওই ছাত্র ও তার ৩/৪জন সহযোগি তাকে মারপিট শুরু করে। এক পর্যায়ে আরো ১৫-১৬ জন এসে তাকে মারতে মারতে কলেজ ক্যাম্পাসে ও কলেজের পাশের গলিতে নিয়ে যায়।
পরে স্থানীয়রা এগিয়ে এলে তাকে রেখে মারপিটকারীরা চলে যায়। বিষয়টি ওই সময়ই কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়। ঘটনাস্থলে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরাও আসে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































