রাজবাড়ীর বাঁধ নির্মাণে অবহেলা থাকলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে- পানি সম্পদ উপমন্ত্রী –
- Update Time : ০৮:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, রাজবাড়ীর পদ্মা নদী তীরের কাজ টেকশই ভাবে যাতে করা হয়, সে লক্ষেই আমরা কাজ করছি। তাছাড়া নির্মাণের পর পরই কেন কি কারণে ভাঙ্গন হলো, তা খতিয়ে দেখা হবে। এই কাজে কারো অবেহলা থাকলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার বিকেলে রাজবাড়ী শহর রক্ষায় পদ্মা নদীর তীর স্থায়ী সংরক্ষন এলাকায় ভাঙ্গন কবলিত স্থান গুলো পরিদর্শন করে একথা বলেন উপমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, মহিলা আসনের এমপি এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন, ফরিদপুরের সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক ফজলুর রশিদ, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী পানি উন্নয়ন বোডের্ র নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদসহ অন্যান্যরা।
পরে উপমন্ত্রী রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটে পদ্মা নদীর ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শনের জন্য রওনা হন।
উল্লেখ্য, ৩৭৬ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী শহর রক্ষায় সাড়ে সাত কিলোমিটার পদ্মা নদীর তীর স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। যার কাজ চলতি বছরের মে মাসে শেষ হয়। কাজ শেষ হবার পরপরই জুলাই মাস থেকে কয়েক দফা ভাঙ্গনে ৩০০ মিটারের বেশি এলাকার সিসি ব্লক নদীতে বিলিন হয়। এতে এলাকা বাসীর মধ্যে ভাঙ্গন আতংক বিরাজ করছে। ঝুকির মধ্যে রয়েছে রাজবাড়ী জেলা শহরসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি ও নানা স্থাপনা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































