গোয়ালন্দে ১২৫ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী আটক –
- Update Time : ০৪:৩৮:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া থেকে ১২৫ লিটার দেশিয় চোলাই মদ ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অটোরিক্সাসহ মোঃ ফাহাদ হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে অাটক করেছে ফরিদপুর র্যাব-৮।
শনিবার দুপু্র ১ টার দিকে ফরিদপুর র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অাটক ফাহাদ হোসেন বাগেরহাট মোংলা থানার তাহেরের মোড়ের অাহসান উল্লাহর ছেলে।
বিজ্ঞপ্তিতে ফরিদপুর র্যাব-৮ ক্যাম্প জানায়, র্যাব-৮ ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া সাইন বোর্ড জামে মসজিদের সামনে ভোরে অভিযান পরিচালনা করেন। এ সময় ১২৫ লিটার দেশিয় চোলাই মদ ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অটোরিক্সাসহ মোঃ ফাহাদ হোসেনর মাদক ব্যবসায়ীকে অাটক করেন। জিঞ্জাসাবাদে জানায় সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। মাদকদ্রব্য চোলাই মদ তার ব্যবহৃত রিক্সায় বহন করে গোয়ালন্দঘাট সহ রাজবাড়ীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
পড়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীকে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানায় হস্তান্তরসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































