গোয়ালন্দে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ে হতে রক্ষা পেল স্কুলছাত্রী –
- Update Time : ১০:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ৫৮ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলামের হস্তক্ষেপে স্কুল পড়ুয়া এক কিশোরী বাল্যবিবাহের হাত থেকে রেহাই পেয়েছে। ৪ আগস্ট বুধবার সন্ধ্যায় কিশোরীর বাড়িতে গিয়ে এসিল্যান্ড এ বাল্যবিয়ে বন্ধ করেন।
জানা গেছে , বুধবার উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মো. তোফাজ্জেল শেখের কন্যার সঙ্গে দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার মো. সেকেন মন্ডলের ছেলে ছালাম মন্ডলের বাল্যবিয়ের প্রস্তুতি চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এসিল্যান্ড মো. রফিকুল ইসলাম সেখানে উপস্হিত হন। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ প্রতিরোধ আইন ২০১৭ এর ধারা ৫ মোতাবেক ছেলে পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করেন।সেইসাথে কিশোরীকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেবে না মর্মে কনের অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম জানান, বাল্যবিয়ের ঘটনা নিশ্চিত হওয়ার পর ওই কনের বাবার কাছ থেকে ভবিষ্যতে বয়স পূর্ন না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেয়ার লিখিত অঙ্গিকার নেই। এ ছাড়া বাল্য বিবাহ নিরোধ আইনে বর পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































