রাজবাড়ীতে ডিবি’র অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ২ –
- Update Time : ১১:১৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ৭০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা সদর উপজেলার বাণিবহ বাজার এলাকা থেকে হেরোইন উদ্ধারের পাশাপাশি দুই জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, বানিবহের মৃত করিম উদ্দিন শেখের ছেলে মোঃ বিল্লাল শেখ (৩২) এবং বৃচাত্রা গ্রামে মোঃ ফারুক বেপারীর ছেলে মোঃ মামুন বেপারী (২৬)।
জানাগেছে, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায় জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার লক্ষে জেলা গোয়েন্দা শাখার ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিলন চন্দ্র বর্মন, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই মোঃ মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাটিপাড়া বাজার এলাকায় অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানাধীন রাজবাড়ী টু বালিয়াকান্দি রোডের বানিবহ বাজারে জনৈক মোঃ আমজাদ হোসেন এর টাওয়ার মার্কেটের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ বিল্লাল শেখ ও মোঃ মামুন বেপারীকে ৩০ হাজার টাকা মূল্যের ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।
এ ব্যাপারে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































