বালিয়াকান্দিতে র্যাবের হাতে ৭৩০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী জাকির গ্রেপ্তার –
- Update Time : ১০:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে মোঃ জাকির হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। একই সাথে তার কাছ থেকে ৭ শত ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
জাকির একই গ্রামের আলী আহম্মদ পাটোয়ারীর ছেলে।
জানাগেছে, র্যাব সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা এলাকায় মাদকদ্রব্য গাঁজা পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। এর প্রেক্ষিতে মঙ্গলবার রাতে তারা জানতে পারে ওই মাদক ব্যবসায়ী গাঁজাসহ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন রসুলপুর গ্রামে বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেনকে আটক করেন। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে ৭ শত ৩০ গ্রাম গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২ টি সীমকার্ডসহ ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































