পাংশা থানা পুলিশের অভিযান : ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩ –
- Update Time : ০৯:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা থেকে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করার পাশাপাশি থানা পুলিশের সদস্যরা ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের চাঁদ আলীর ছেলে নয়ন শেখ (২৭), মল্লিকের ছেলে শাকিল (১৯) ও আয়ুব আলী ছেলে মোমিন হাসান (২৫)।
পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের দিক নির্দেশনায় এবং তার নেতৃত্বে ওই ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানা পুলিশের সদস্যরা।
তিনি আরো জানান, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাংশার যশাই ইউনিয়নের পাটনীচতলার এলাকার জনৈক আব্দুর রহমানের সামনে থেকে ওই ছিনতাইকারীরা নুর মোহাম্মদ খান তুহিন নামে এক ব্যক্তিতে পাশে থাকা ডাব্লুউএলজেড নামক ইট ভাটায় ডেকে নিয়ে যায়। সে সময় তারা তাকে বেধড়ক মারপিট করে একটি মোবাইল ফোন নগদ ৫ হাজার ১শত টাকা, ৩টি ক্রেডিট কার্ড এবং ১টি সুজুকি ১১০ সিসি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। ওই ঘটনায় নুর মোহাম্মদ খান তুহিন গত সোমবার দ্রুত বিচার আইনে পাংশা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে নয়ন, শাকিল ও মোমিনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































