রাজবাড়ী থানা পুলিশের অভিযান : ৩ শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ –
- Update Time : ০৮:৫২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
- / ৪৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, মাটিপাড়া গ্রামের মৃত আব্দুল রহিম ভুইয়ার ছেলে মোঃ সুমন ভুইয়া (৩২) ও মৃত আব্দুস ছামাদ বিশ্বাসের ছেলে মোঃ নাজির বিশ্বাস (৩০) এবং দক্ষিণ মাটিপাড়া গ্রামের মোঃ আব্দুল মালেক শেখের ছেলে মোঃ শাহিন শেখ (২৪)।
জানাগেছে, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেনের নেতৃত্বে গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে থানার এসআই সোহেল রানা ও এসআই আতিয়ার রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা মাটিপাড়া বাজার সংলগ্ন জনৈক সুমন বিশ্বাসের বাড়ীতে অভিযান পরিচালনা করে। ওই তিন জনকে গ্রেপ্তারের পাশাপাশি ৩ শত পিচ ইয়াবা উদ্ধার করে।
এ ব্যাপারে রবিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































