কালুখালী ও দৌলতদিয়ায় ডিবি’র অভিযান : দু’আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার –
- Update Time : ০৭:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ৯৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে দুইটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মোঃ ফজলু শেখ (৪৩) ও মোঃ জাহাঙ্গীর শেখ (৩৫) নামের দুই সন্ত্রাসীকে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করা হয়। সে সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃত ফজলু কুষ্টিয়ার মিলপাড়া গ্রামের তোফাজ্জেল শেখের ছেলে ও জাহাঙ্গীর রাজবাড়ীর গোয়ালন্দের ক্যানাল ঘাট সংলগ্ন নুরু মন্ডলের পাড়ার মৃত জনাব আলী শেখের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের নির্দেশনায় গত বৃহস্পতিবার দুপুরে ডিবি পুলিশের এসআই নিজাম উদ্দিন, জাহাঙ্গীর মাতুব্বারসহ সঙ্গীয় ফোর্স রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মহনপুর বাজার এলাকা থেকে ১টি ইংল্যান্ডের তৈরী পিস্তল ও তার ৫ রাউন্ড গুলি এবং ১ টি ম্যাগজিনসহ ফজলু শেখকে গ্রেপ্তার করে। পড়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের ক্যানালঘাট এলাকার মডেল স্কুলের পাশ থেকে জাহাঙ্গীর শেখকে ১টি এল জি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কালুখালী ও গোয়ালন্দ থানায় অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘ দিন ধরে আগ্নেয়াস্ত্রের ব্যবহারসহ চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতা, খুনসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































