শুরু হলো কঠোর লকডাউন : রাজবাড়ীতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী –
- Update Time : ০৯:৪৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ৭১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
কঠোর লকডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে রাজবাড়ীতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। শুক্রবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে সেনাবাহিনী ও পুলিশকে টহল দিতে দেখা গেছে।
মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও সড়ক গুলোতে কিছু রিক্সা, অটোরিক্সা ও মোটর সাইকেল চলাচল করছে। তাছাড়া জেলার বিভিন্নস্থানে জরুরী সেবার ওষুধ ফার্মেসী, মুদি দোকান, খাবার হোটেল খোলা রাখার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ীরা অর্ধেক সাটার খুলে খোলা রেখেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান।
তবে জেলা শহরের বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। এছাড়া রাস্তা-ঘাটেও ছিলো না মানুষের তেমন সমাগম।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































