রাজবাড়ীতে কর্ণেল আবু তাহের -এর স্বরণে স্বরণ সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৮:৪৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ৭৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“সেক্টর কমান্ডার বীর উত্তম শহীদ কর্ণেল আবু তাহের -এর স্বরনে এক স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই স্বরণ সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাস।
গত বৃহস্পতিবার বিকালে জেলা উদীচী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুল সামাদ মিয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সম্পাদকমন্ডলীর সদস্য অরুণ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাশেম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজবাড়ী জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব রহমান, সদস্য সাইফুল ইসরাম স্বপন, তন্ময় দাস, বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী শাখার সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, ছাত্রনেতা স্বজন কুমার দাস। আরো উপস্থিত ছিলেন, নিখিল বিশ্বাস, মোঃ মোহন শেখ, হাফিজুর রহমান ও সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।
সভা সঞ্চালনা করেন, বাংলাদেশ জাসদ রাজবাড়ি জেলা শাখার সহ-সভাপতি নরেন্দ্রনাথ বাড়ই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































