দৌলতদিয়ায় এক কাতলের দাম ৪৪ হাজার ২শ –
- Update Time : ১০:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
- / ৬৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর ঢালার চর এলাকার পদ্মা-যমুনা নদীর মোহনায় নিরঞ্জন হালদার নামে এক জেলের জালে ২৫ কেজি ৩শ গ্রাম ওজনের এক বিশাল অাকৃতির কাতল মাছ ধরা পড়েছে।
বৃহস্পতিবার (২২জুলাই) সকালে নিরঞ্জন হলদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে বেলা ১১টার দিকে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ৫ নং ফেরিঘাট এলাকায় আনলে শাকিল সোহান মৎস্য আড়ৎ এর মালিক সম্রাট শাহজাহান শেখ ও নুরু ইসলাম যৌথ ভাবে ১হাজার ৭শ টাকা কেজি দরে মোট ৪৩ হাজার টাকায় মাছটি কিনে নেন।
পরে ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার এক বড় ব্যবসায়ী’র নিকট মাছটি ১হাজার ৭৫০ টাকা কেজি দরে মোট ৪৪হাজার ২শ টাকায় বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, নদীতে বর্ষা মৌসুমে বড় বড় মাছ পাওয়া যায়। সেই মাছ গুলো জেলেরা বিক্রি করতে অানলে ডাকের মাধ্যমে কিনে সামান্য লাভে বিক্রি করেন। বড় বড় মাছ গুলো সাধারনত শিল্পপতি বা বড় ব্যবসায়ীরা কিনে নেয়। অাজকের বড় কাতলটি সামান্য লাভে ঢাকায় বিক্রি করেছেন। এছাড়া নদীর ছোট বড় বিভিন্ন ধরনের সুস্বাধু মাছ প্রতিদিন কেনা বেচা করেন। ৫ নং ফেরি ঘাটে শাকিল সোহান মৎস্য অাড়ৎ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে মাছ গুলো পাওয়া যায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































