উৎসাহ ও উদ্দীপনা নিয়ে রাজবাড়ীতে পবিত্র ঈদুল আযহা উদযাপন –
- Update Time : ১২:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা মহামারির মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে রাজবাড়ীতে পবিত্র ঈদুল আযহা উদ্যাপন হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ৮টায় জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এছাড়া রাজবাড়ীর পুলিশ লাইন মসজিদ, সদর উপজেলা মডেল মসজিদ, আঞ্জুমান ই কাদেরীয়া মসজিদসহ জেলার বেশির ভাগ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, পৌর মেয়র আলমগীর শেখ তিতু, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান, এনডিসি সাইফুল হুদাসহ অন্যান্য মুসুল্লীরা অংশ গ্রহণ করেন।
যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে মুসুল্লীদের ঈদ জামাতে অংশ গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছিলো।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































