ঈদ উপলক্ষে রাজবাড়ীতে সাড়ে ৭৭ হাজার অসহায় পাচ্ছে ভিজিএফ- এর চাল –
- Update Time : ০৫:০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ৭৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পবিত্র ঈদ উল অাযহা উপলক্ষে রাজবাড়ীর ৫ উপজেলার ৪২ ইউনিয়ন পরিষদ গুলোর অসহায় ও দুঃস্থদের মাঝে ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকাল থেকে এক যোগে জেলার স্ব স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে এ চাল বিতরণ শুরু হয়।
জানাগেছে, পবিত্র ঈদ উল অাযহা উপলক্ষে কয়েকদিন অাগে রাজবাড়ীর ৩ টি পৌরসভার অসহায় ও দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়ে। এবং অাজ থেকে জেলার পাঁচ উপজেলার ৪২ টি ইউনিয়নে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। জেলায় মোট ৭৭ হাজার ৪৬৪ জন অসহায় ও দুস্থ ১০ কেজি করে এ ভিজিএফ এর চাল পাচ্ছেন।
এ সময় গাদাগাদি ও ভির করে চাল দিতে দেখায় অসহায় ও দুঃস্থদের।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের প্রধান অতিথি হিসাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যার রকিবুল হাসান পিয়াল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দনী ইউপি চেয়ারম্যান একেএম সিরাজুল অালম চৌধুরী, চন্দনী ইউপি অাওয়ামী লীগের সাধারন সম্পাদক অাব্দুর রব সহ অনেকে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































